Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালমারীতে যেভাবে ধরা পড়লেন ভুয়া ভ্যাট কর্মকর্তা

  • Reporter Name
  • Update Time : ০১:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ Time View
12 / 100 SEO Score

ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামে এক ভুয়া ভ্যাট কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল তিনটার দিকে বোয়ালমারী গরুহাটা এলাকায় পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে নিজেকে ফরিদপুর ভ্যাট অফিসের অফিসার পরিচয় দেন।

তিনি আদর্শ প্রেসের মালিক আমিনুল ইসলামের কাছে টাকা দাবি করেন। এর আগেও ওই ব্যক্তি দুই দফায় আমিনুলের কাছ থেকে নিজেকে ভ্যাট কর্মকর্তা পরিচয় দিয়ে ৮ হাজার টাকা নিয়েছেন।

আজ ওই ব্যক্তি আদর্শ প্রেসে এসে টাকা চাইলে প্রেসের মালিক আমিনুল ইসলাম, স্বপনের আইডি কার্ড দেখাতে বলেন। কিন্তু স্বপন ঘোষ আইডি কার্ড দেখাতে না পারলে বিষয়টি নিয়ে প্রেস মালিকের মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে আমিনুল ইসলাম এলাকাবাসীর সহায়তায় স্বপন ঘোষকে আটক করে বোয়ালমারী থানার সামনে গরুহাটা এলাকায় নিয়ে আসেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়ে জানতে পারেন, স্বপন ঘোষ ভুয়া ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে প্রতারণা করে আসছেন। স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমুদ্র নাথ ঘোষের ছেলে।

পরে ওই জায়গায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তৎক্ষণাৎ বিচারকাজ শুরু হলে স্বপন ঘোষ নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় স্বপন ঘোষকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বোয়ালমারীতে যেভাবে ধরা পড়লেন ভুয়া ভ্যাট কর্মকর্তা

Update Time : ০১:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬