Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী হারিয়ে সবার কাছে দোয়া চাইলেন জাহের আলভী

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ Time View
12 / 100 SEO Score

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ইকরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ঘটনার সময় অভিনেতা নেপালে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই নিজের ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আলভী।ফেসবুক পোস্টে জাহের আলভী জানান, খবরটি শোনার পর থেকে তিনি কথা বলার মতো অবস্থায় নেই। বর্তমানে নেপালে অবস্থানরত এই অভিনেতা দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। লেখেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।

স্ত্রীর এমন চরম সিদ্ধান্তের বিষয়ে হাহাকার প্রকাশ করে তিনি লেখেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।পরিবার ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে আলভী সবাইকে অনুরোধ করেছেন যেন এই ঘটনা নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়। জাহের আলভী লেখেন, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।সবশেষে স্ত্রীর জন্য দোয়া চেয়ে জাহের আলভী লেখেন, সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহের আলভী ও আফরা ইবনাথ খান ইকরা। দীর্ঘ প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ইকরার আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্ত্রী হারিয়ে সবার কাছে দোয়া চাইলেন জাহের আলভী

Update Time : ০৪:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬